ওয়েব ব্রাউজার কি? এর ইতিহাস, কিভাবে কাজ করে ও সেরা ৭ টি ব্রাউজার
ইন্টারনেট নির্ভর ডিজিটাল এই যুগে ওয়েব ব্রাউজার ছাড়া আমাদের দৈনন্দিন জীবন যেন অচল। আপনি যখন কোনো কিছু গুগলে সার্চ করেন কিংবা কোনো ওয়েবসাইট ভিজিট করেন- এর সবকিছুই হয় ওয়েব ব্রাউজারের মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন, এই ওয়েব ব্রাউজার আসলে কীভাবে কাজ করে? এর পেছনের ইতিহাস কতটা পুরনো? আর বর্তমানে কোন কোন ব্রাউজার সবচেয়ে জনপ্রিয়?
এই ব্লগে আমরা সহজ ভাষায় তুলে ধরব ওয়েব ব্রাউজার সম্পর্কে বিস্তারিত তথ্য। এছাড়াও থাকছে আজকের দিনের সবচেয়ে সেরা ৭টি ওয়েব ব্রাউজারের তালিকা।
Continue reading in google docs
ওয়েব ব্রাউজার কি?
ওয়েব ব্রাউজার মূলত একটি সফটওয়্যার প্রোগ্রাম। এটি আমাদেরকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেয়। আপনি মূলত একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমেই গুগল ব্যবহার করেন, ইউটিউবে ভিডিও দেখেন বা কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন।
ব্রাউজার কাকে বলে, এটি আরো সহজভাবে বলতে গেলে বলা যায় যে, এটি এমন একটি ডিজিটাল টুল যা ওয়েব সার্ভার থেকে তথ্য এনে আপনার স্ক্রিনে ওয়েবপেজ হিসেবে উপস্থাপন করে।
ওয়েব ব্রাউজারের ধারণাটি প্রথম আসে ১৯৯০ সালে, যখন ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লি ‘WorldWideWeb’ নামের প্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন। এটি কেবল একটি ব্রাউজারই ছিল না, বরং একইসাথে একটি ওয়েব এডিটর হিসেবেও কাজ করত। সেই শুরু থেকেই ওয়েব ব্রাউজারের ক্রমশ উন্নয়ন ঘটে এবং পরবর্তীতে Netscape Navigator, Internet Explorer, Mozilla Firefox, Google Chrome, Safari, Opera সহ নানা জনপ্রিয় ব্রাউজার তৈরি হতে থাকে।
অনেকে জিজ্ঞেস করেন, ইন্টারনেট ব্রাউজার এবং ওয়েব ব্রাউজার কি এক জিনিস? বাস্তবে, এই দুই শব্দ এক অর্থেই ব্যবহৃত হয়, তাই এখানে কোনো পার্থক্য নেই। ইন্টারনেট ব্রাউজার বা ওয়েব ব্রাউজারের মূল কাজ হচ্ছে, ইউজারের রিকোয়েস্ট অনুযায়ী ইন্টারনেট থেকে প্রয়োজনীয় ডেটা এনে তা পাঠযোগ্যভাবে প্রদর্শন করা।
ওয়েব ব্রাউজারের বাংলা অর্থ
ওয়েব ব্রাউজার শব্দটির বাংলা অর্থ করলে দাঁড়ায় “ওয়েব দেখার সফটওয়্যার” বা “ইন্টারনেট পেজ দেখার যন্ত্র।” এখানে “ওয়েব” মানে হলো ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট বা পেজ, আর “ব্রাউজার” অর্থ খোঁজাখুঁজি বা ব্রাউজ করা অর্থাৎ কোনো কিছু দেখা বা অনুসন্ধান করা। তাই, ওয়েব ব্রাউজার বলতে বোঝানো হয় এমন একটি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আমরা ইন্টারনেটে থাকা যেকোনো তথ্য খোঁজাখুঁজি করতে পারি।
ওয়েব ব্রাউজারের ইতিহাস
ওয়েব ব্রাউজারের ইতিহাস শুরু হয় ১৯৯০ সালে, যখন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী টিম বার্নার্স-লি (Tim Berners-Lee) প্রথম ওয়ার্ল্ডওয়াইডওয়েব (WorldWideWeb) নামের ওয়েব ব্রাউজারটি তৈরি করেন। এটি ছিল বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার এবং একসাথে প্রথম ওয়েব এডিটরও।
এরপর ১৯৯৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর সুপারকম্পিউটিং অ্যাপ্লিকেশনস (NCSA), Mosaic নামের একটি গ্রাফিক্যাল ব্রাউজার রিলিজ করে। এটি ওয়েব ব্রাউজিংকে সাধারণ ব্যবহারকারীদের জন্য আরও সহজ করে তোলে। Mosaic এতটাই সফল হয়েছিল যে এর ভিত্তিতেই ১৯৯৪ সালে বাজারে আসা Netscape Navigator তৈরি হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই এটি ইন্টারনেট দুনিয়ায় আধিপত্য বিস্তার করে।
এরপর ১৯৯৫ সালে Windows 95 এর সঙ্গে যুক্ত হয়ে বাজারে আসে Microsoft Internet Explorer এবং এটি ধীরে ধীরে Netscape কে টপকে যায়। পরবর্তীতে ইউজার সিকিউরিটি ও ব্রাউজিং স্পিড এক্সপ্রেরিয়েন্সকে উন্নত করতে ২০০৪ সালে Mozilla Firefox আত্মপ্রকাশ করে।
২০০৮ সালে Google Chrome আসার পর ব্রাউজারের জগতে নতুন যুগের সূচনা হয়। এই ব্রাউজারে ইউজাররা স্পিড, ইজি টু ইউজ এবং এক্সটেনশন ব্যবহারের সুবিধা একত্রে পায়। বর্তমানে Google Chrome বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত।
এই দীর্ঘ ইতিহাসে ওয়েব ব্রাউজারের অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য একই থেকে গেছে। আর তা হলো ইন্টারনেটের তথ্যকে আমাদের চোখের সামনে সহজভাবে উপস্থাপন করা। Continue reading in google docs
